হোম > বিশ্ব

পোপ ফ্রান্সিসের অবস্থা ‘সংকটাপন্ন’

আন্তর্জাতিক ডেস্ক

পোপ ফ্রান্সিস। ছবি: সংগৃহীত

রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘সংকটাপন্ন’ বলে জানিয়েছে ভ্যাটিকান কর্তৃপক্ষ। পোপ ফ্রান্সিস দীর্ঘদিন ধরে হাঁপানির মতো শ্বাসকষ্টে ভুগছেন। গতকালের চেয়ে তার অবস্থা আরও অবনতি হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানায়, ৮৮ বছর বয়সি ধর্মগুরুকে শ্বাসনালির প্রদাহ ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। মহান ধর্মগুরুর অবস্থা এখনও আশঙ্কাজনক। তিনি বিপদমুক্ত নন।

বিবৃতিতে আরও বলা হয়, পোপ তার স্বাস্থ্য সম্পর্কে এখনও সচেতন এবং সারাদিন একটি চেয়ারে বসে কাটিয়েছেন। যদিও তার শারীরিক অবস্থা গতকালের চেয়েও খারাপ। অতিরিক্ত অক্সিজেনের পাশাপাশি পোপের রক্ত​সঞ্চালনেরও প্রয়োজন। পরীক্ষায় দেখা গেছে তার প্লাটিলেটেও কমে গেছে। পোপের শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন। ভ্যাটিকান আরও জানায়, স্থিতিশীল অবস্থায় পোপের ‘নির্ধারিত চিকিৎসা চলছে’ আর তার শরীরে জ্বর নেই।

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ