হোম > বিশ্ব

জাপানে বার্ড ফ্লুর হানায় ৫০ হাজার মুরগি নিধন

আন্তর্জাতিক ডেস্ক

জাপানে নতুন বার্ড ফ্লু ছড়িয়ে পড়ার জেরে দেশটিতে ৫০ হাজার মুরগি নিধন শুরু করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এর আগে দেশটির উত্তরের আইওয়া অঞ্চলের এক খামার থেকে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শুরু হয়েছিল। এ নিয়ে চলতি বছরে জাপানে ১৯ বারের মতো বার্ড ফ্লু ছড়িয়ে পড়েছে।

মন্ত্রণালয় জানায়, নতুন করে মুরগির মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যায়, এর জন্য বার্ড ফ্লু দায়ী।

সংক্রমণ রোধে ৫০ হাজার মুরগি নিধন শুরু হয়েছে। অন্যদিকে আইওয়ায় সংক্রমিত খামারের তিন কিলোমিটারের মধ্যে দুটি খামারের এক লাখ ৭০ হাজার মুরগিকে ওই খামারগুলোতে আবদ্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংক্রমিত খামারের ১০ কিলোমিটারের মধ্যে থাকা ৩৮ লাখ মুরগিকেও খামারবদ্ধ রাখা হয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি আইওয়ায় একটি ও মধ্য আইচি অঞ্চলের অন্য একটি খামারে বার্ড ফ্লুর সংক্রমণে যথাক্রমে এক লাখ ২০ হাজার ও এক লাখ ৪৭ হাজার মুরগি মারা যায়।

গত ২৯ ডিসেম্বর জাপানের পূর্ব আইবারাকির একটি খামারে সংক্রমণে অন্তত ১০ লাখ আট হাজার মুরগি মারা যায়।

দিল্লির সঙ্গে সম্পর্কে বৃহত্তর জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে ঢাকা

ফিলিস্তিনিদের উচ্ছেদে এআই প্রযুক্তি ব্যবহার করছে ইসরাইল

ফিজিতে এইচআইভি জরুরি অবস্থা ঘোষণা

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের

মমতাকে জনসভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

ব্রিকসের পর একাধিক বিশ্বনেতা অসুস্থ, যা বলছে ভারত

বিদ্যুৎব্যবস্থায় আমদানিনির্ভরতার বিকল্প সক্ষমতা গুরুত্বপূর্ণ

তিন বছরের মধ্যে প্রথমবার সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র

দেশের বাইরেও নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন আফগান নারীরা

অস্ত্র তৈরিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে হুথিরা