হোম > বিশ্ব

যুদ্ধবিরতি ঘোষণার পর কাশ্মীরে বিস্ফোরণ

আমার দেশ ডেস্ক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পর শনিবার রাতে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারতশাসিত কাশ্মীরে। এ ঘটনায় ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ভারতশাসিত কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাতে একটি ভিডিও শেয়ার করে বলেছেন, "এটি কোনো যুদ্ধবিরতি নয়। শ্রীনগরের মাঝখানে আকাশ প্রতিরক্ষা ইউনিট গুলি ছুড়েছে।" এর আগে তিনি শ্রীনগরে বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানান। স্থানীয় বাসিন্দারাও একাধিক বিস্ফোরণের শব্দ নিশ্চিত করেছেন, যার ফলে শহরে বিদ্যুৎ বিচ্ছিন্নতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আলজাজিরার শ্রীনগর-ভিত্তিক সাংবাদিক উমর মেহরাজ জানিয়েছেন, তিনি আকাশে বস্তু উড়তে দেখেছেন এবং বিস্ফোরণের শব্দ শুনেছেন। তিনি বলেন, "বিস্ফোরণের শব্দ, বিদ্যুৎ বিচ্ছিন্নতা এবং এয়ার সাইরেন শোনা যাচ্ছে। প্রকৃত অবস্থা পরিষ্কার নয়। এগুলো ক্ষেপণাস্ত্র না আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ তা জানা যায়নি।" তিনি আরও জানান, বারামুল্লা ও জম্মুতেও বিস্ফোরণের খবর এসেছে এবং শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে এই ঘটনার দায় স্বীকার করেনি এবং হতাহতের বিষয়েও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি।

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু