হোম > বিশ্ব

ইকুয়েডরে নাইটক্লাবে গুলিতে ৮ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইকুয়েডরের দক্ষিণপশ্চিমাঞ্চলে একটি নাইটক্লাবের বাইরে বন্দুকহামলায় আটজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুজন। রোববার পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর সিবিএস নিউজের।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গুলিতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়। আরেকজন মারা যায় হাসপাতালে নেয়ার পর। নিহতদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।

সান্তা লুসিয়াতে এই হামলা হয়। শহরটিতে প্রায় ৩৮ হাজার মানুষের বসবাস। সম্প্রতি এই রাজ্যে গ্যাং সহিংসতা ঠেকাতে দুই মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবায়া।

পুলিশ কর্নেল চ্যাঙ্গো বলেন, বন্দুকধারীরা দুটি পিকাপ ও মোটরসাইকেলে করে এসে এলোপাথাড়ি গুলি চালায়। ন্যাপলোপের ওই নাইট ক্লাবে স্থানীয় সময় রাত ১ টা ১৫ মিনিটে এমন ঘটনা ঘটে।

এলোপাতাড়ি গুলি চালিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ৮০০ কার্তুজের খোসা উদ্ধার করেছে। তবে কী কারণে গুলি চালানো হয়েছে তা জানতে পারেনি পুলিশ।

হামলাকারীদের ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে এল ওরো প্রদেশের কাছে বন্দুকধারীরা একটি নৌকায় হামলার দুই দিন পর নাইট ক্লাবে হামলার এ ঘটনা ঘটলো। নৌকায় বন্দুকধারীদের হামলায় চারজন নিহত হয়েছিলো।

সাম্প্রতিক মাসগুলোতে সন্ত্রাসী হামলায় অনেক মানুষ নিহত হয়েছে; যার বেশিরভাগই ইকুয়েডরের চারটি উপকূলীয় প্রদেশ এল ওরো, গুয়াস, মানাবি এবং লস রিওসে ঘটেছে। এই সব প্রদেশে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে।

আরএ

শিগগিরই শেষ হচ্ছে ইরান যুদ্ধ: ট্রাম্প

হুথিদের সঙ্গে লড়াইয়ে সম্মুখসারিতে নেই সৌদি-সমর্থিত কমান্ডাররা

হরমুজ নিয়ে আরব দেশগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরান

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে হুথিরা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে চীনের প্রেসিডেন্ট

হুথিদের বিরুদ্ধে অভিযানে যোগ দিতে পারে ইসরাইল

হুথিদের অগ্রযাত্রাকে ‘ঐশ্বরিক বিজয়’ আখ্যা ইরানের

মামলায় ভুয়া সাক্ষী, চ্যাটজিপিটির ওপর দায় চাপালেন আইনজীবী