হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের একের পর এক হুমকি, ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ইরান

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলার বিরুদ্ধে হুমকিমূলক আচরণ এবং নৌ অবরোধের হুমকির কড়া নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিয়ম লঙ্ঘনের সমতুল্য। বৃহস্পতিবার মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ভেনেজুয়েলার বৈধ তেল রপ্তানি বাধা দেওয়া বা বাণিজ্যিক জাহাজ আটকানোর চেষ্টা রাষ্ট্র ডাকাতি এবং সমুদ্রপথে সশস্ত্র লুটের মতো। যুক্তরাষ্ট্রের একপাক্ষিক আইন বা নিষেধাজ্ঞা দিয়ে এই ধরনের কাজকে বৈধ দেখানো সম্ভব নয়।

ইরান আরো জানিয়েছে, স্বাধীন দেশ ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা আন্তর্জাতিক আইনের অধিকার। অন্য কোনো দেশ ভেনেজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, আন্তর্জাতিক সম্প্রদায় যদি চুপচাপ থাকে, তাহলে এমন একপাক্ষিক ও হুমকিমূলক নীতি সাধারণ হয়ে যাবে, যা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিপজ্জনক।

শেষে ইরান জাতিসংঘ ও সব দায়িত্বশীল দেশকে যুক্তরাষ্ট্রের অবৈধ পদক্ষেপের নিন্দা জানানো এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করার আহ্বান জানিয়েছে।

মুক্তি পেলেন লিবিয়ায় আটক ৩ ইতালীয় মানবাধিকারকর্মী

কালো তালিকাভুক্ত করায় পেন্টাগনের বিরুদ্ধে চীনা প্রতিষ্ঠান আলিবাবার মামলা

লেবাননে বহু পরিবারের ফেরার মতো কোনো ঘর নেই: জাতিসংঘ

ইউক্রেনের যে ‘ডাইনি বাহিনী’ ছদ্মবেশে খতম করছে রুশ সেনা

গাজায় শিশুদের লক্ষ্যবস্তু বানিয়ে গণহত্যা বজায় রেখেছে ইসরাইল

ইরানের সামনে ‘অসাধারণ কিছু করার সুযোগ’ রয়েছে: রুবিও

মার্কিন সিনেটে ইরানবিরোধী সামরিক পদক্ষেপে বিধিনিষেধ আরোপ, ক্ষুব্ধ ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরাতে জাতিসংঘের উদ্যোগ

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

১০ হাজার মানুষকে বাংলাদেশে ঠেলে দেয়া হয়েছে, দাবি শুভেন্দুর