হোম > বিশ্ব

গাজায় ৪৪ দিনে ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ৪৪ দিনে ইসরাইল কমপক্ষে ৪৯৭ বার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। হত্যা করেছে শত শত ফিলিস্তিনিকে। গাজার সরকারি গণমাধ্যম অফিস এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

শনিবার এক বিবৃতিতে গণমাধ্যম অফিস জানায়, যুদ্ধবিরতির পর গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় প্রায় ৩৪২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু, নারী এবং বৃদ্ধ।

বিবৃতিতে যুদ্ধবিরতি চুক্তির ক্রমাগত গুরুতর এবং পদ্ধতিগত লঙ্ঘনের তীব্র নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, ‘এই লঙ্ঘনগুলো আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। শনিবার ২৭টি লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যার ফলে ২৪ জন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন।’

দপ্তরটি আরো বলেছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে সৃষ্ট মানবিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট যে সংকট তৈরি হয়েছে, এরজন্য ইসরাইল সম্পূর্ণরূপে দায়ী।

যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, গাজা উপত্যকায় প্রয়োজনীয় সাহায্য এবং চিকিৎসা সরবরাহের সম্পূর্ণ এবং অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। তবে ইসরাইলি ত্রাণ সরবরাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র