হোম > বিশ্ব

মিশরের সামরিক শক্তি বৃদ্ধিতে উদ্বিগ্ন ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

মিশরের সেনাবাহিনীর সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়ে সতর্ক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দেশটির এই সামরিক অগ্রগতি থামাতে পর্যবেক্ষণের আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি এ সতর্কতা উচ্চারণ করেন বলে জানায় ইসরাইলের গণমাধ্যম।

দৈনিক ইসরাইল হায়োম এক প্রতিবেদনে জানায়, ইসরাইলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্রবিষয়ক ও প্রতিরক্ষা কমিটির রুদ্ধদ্বার বৈঠকে এ মন্তব্য করেন নেতায়িাহু। বৈঠকে উপস্থিত এক সূত্রের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু উল্লেখ করেন, মিশরের সেনাবাহিনী তাদের সামরিক শক্তি বাড়িয়েছে এবং এটা পর্যবেক্ষণ করা দরকার। ইসরাইলি প্রধানমন্ত্রী আরো বলেন, মিশরের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে। তবে অতিরিক্ত মাত্রায় সামরিক শক্তিবৃদ্ধি অবশ্যই আমাদের প্রতিরোধ করা উচিত। সূত্র জানায়, মিশরের সঙ্গে সম্পর্কের স্পর্শকাতরতা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে এ মন্তব্য করেন তিনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এরূপ উত্তেজনার মধ্যেই গত ডিসেম্বরে ৩৫ বিলিয়ন ডলারের গ্যাস চুক্তি করে ইসরাইল ও মিশর। ইসরাইলি প্রধানমন্ত্রী ১৭ ডিসেম্বর ঘোষণা দেন, মিশরের সঙ্গে গ্যাসের চুক্তিতে অনুমোদন দিয়েছে সরকার। এটাকে তিনি ইসরাইলের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, চুক্তিটি ১১২ বিলিয়ন শেকেল বা ৩৪ দশমিক ৭৫ ডলারের।

ক্যাম্প ডেভিড চুক্তির পর মিশর ও ইসরাইল ১৯৭৯ সালের ২৬ মার্চ ওয়াশিংটনে শান্তিচুক্তিতে সই করে। এর মাধ্যমে দুই দেশের যুদ্ধাবস্থার অবসান এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। ওই চুক্তির ফলে সিনাই উপত্যকা থেকে সামরিক ও বেসামরিক লোকজনকে সরিয়ে নেয় ইসরাইল।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো