হোম > বিশ্ব

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে সিলিন্ডার বিস্ফোরণ, নবদম্পতিসহ নিহত ৬

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

পাকিস্তানের ইসলামাবাদে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নবদম্পতিসহ কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। অতিরিক্ত ডেপুটি কমিশনার জেনারেল সাহেবজাদা ইউসুফ জানান, বিস্ফোরণের পর ছাদ ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

বিস্ফোরণে আশপাশের চারটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া সবাইকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে ১৬ জনকে উদ্ধার করে। তাদের মধ্যে ছয়জন পরে মারা যান। এ ছাড়া আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেপুটি কমিশনার ইউসুফ জানান, উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে নেই। বিস্ফোরণের সঠিক কারণ নির্ধারণে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো