হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় হামলাকে অবৈধ বললেন মার্কিন সিনেটর

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটকের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ হামলাকে অবৈধ ও বেআইনী বলে অভিহিত করেছেন ডেমোক্র্যাট সিনেটর রুবেন গ্যালেগো।

ভেনিজুয়েলায় মার্কিন হামলা শুরু করার কিছুক্ষণ পরেই সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে অ্যারিজোনার ডেমোক্র্যাটিক সিনেটর রুবেন গ্যালেগো লেখেন, ‘এই যুদ্ধ অবৈধ।’ বলেন, এটা তার জীবেনের দ্বিতীয় অযৌক্তিক যুদ্ধ।

মার্কিন নৌবাহিনীতে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন গ্যালেগো। ইরাক যুদ্ধে মোতায়েন ছিলেন তিনি।

এছাড়া, উটাহের রিপাবলিকান সিনেটর মাইক লিও সামাজিকমাধ্যমে এক্সে লেখেন, ‘যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের অনুমোদনের ছাড়াই এই পদক্ষেপ কীভাবে সাংবিধানিকভাবে ন্যায্যতা পাবে তা জানার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

সাম্প্রতিক মাসগুলোতে, বেশ কয়েকজন ডেমোক্র্যাট ও রিপাবলিকান কংগ্রেস সদস্য লাতিন আমেরিকায় ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন।

আরএ

কুয়েতে মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইরানের

চীনে টাইফুন বাভির তাণ্ডব, বাতিল ২৮০০ ফ্লাইট; বন্ধ ট্রেন চলাচল

প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর নিয়ে তীব্র ক্ষোভ ইরাকি মিলিশিয়াদের

ওদের ওপর ভয়াবহ বোমাবর্ষণ করেছি: ট্রাম্প

ফিলিস্তিনে আটক অবস্থায় প্রাণের শঙ্কায় ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

ট্রাম্পের বক্তব্য আর বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় গভীর উদ্বেগ পাকিস্তানের

ইরান-যুক্তরাষ্ট্রের অব্যাহত সংঘাত বিশ্বজুড়ে ‘ভয়াবহ বিপর্যয়’ আনবে

ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’

ইরান-যুক্তরাষ্ট্র সংকটে সংলাপ ও কূটনীতির আহ্বান পোপ লিওর