হোম > বিশ্ব

দুই মুসলিম কংগ্রেস সদস্যকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

দুই মুসলিম কংগ্রেস সদস্যকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণ চলাকালে কংগ্রেস সদস্য রাশিদা তালিব ও ইলহান ওমর চিৎকার করে তার বক্তব্যের প্রতিবাদ জানান। এরপর ট্রাম্প তাদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার দাবি জানান। খবর মিডল ইস্ট মনিটরের।

ট্রাম্প তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে লেখেন, ‘মানুষ যখন এমন আচরণ করতে পারে এবং জানা যায় যে তারা কুটিল ও দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ, আমাদের দেশের জন্য ক্ষতিকর, তখন আমাদের উচিত তারা যেখান থেকে এসেছেন, সেখানে দ্রুত ফেরত পাঠানো।’

ইলহান ওমর সোমালিয়ায় জন্মগ্রহণ করলেও তিনি প্রায় তিন দশক ধরে মার্কিন নাগরিক। এদিকে, ফিলিস্তিনি বংশোদ্ভূত রাশিদা তালিবের জন্ম যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে। অর্থাৎ, তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। তাদের কাউকেই তাদের পূর্বপুরুষের দেশে পাঠিয়ে দেওয়ার আইনগত সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেসের একটি যৌথ অধিবেশনে ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন, তখন এই দুজন বারবার ট্রাম্পের কথার প্রতিবাদ জানাচ্ছিলেন। হাউস চেম্বার থেকে বের হওয়ার সময় তারা চিৎকার করে বলেন, ‘আপনি আমেরিকানদের হত্যা করেছেন!’

আরএ

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে