হোম > বিশ্ব

১৩ বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিয়োগ করল তুরস্ক

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

১৩ বছর পর সিরিয়ায় রাষ্ট্রদূত নিযুক্ত করল তুরস্ক। উপ-পররাষ্ট্রমন্ত্রী নুহ ইলমাজকে সিরিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়োপ এরদোয়ান। বুধবার এ বিষয়ে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ইলমাজ তার নিয়োগের জন্য প্রেসিডেন্ট এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে ধন্যবাদ জানান।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইলমাজ লেখেন, ‘তুরস্ক ও সিরিয়ার মধ্যে শতাব্দীর পর শতাব্দী ধরে গভীর মানবিক ও সাংস্কৃতিক বন্ধন বিদ্যমান। এই বন্ধন থেকে শক্তি অর্জন করে, আমরা আমাদের সম্পর্ককে এমনভাবে বিকাশের চেষ্টা করব যা সুপ্রতিবেশীর নীতিকে সমুন্নত রাখে এবং আমাদের অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখে।’

তিনি আরো বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সিরিয়ার জনগণকে তাদের সবচেয়ে কঠিন দিনগুলোতে তুরস্ক যেভাবে সমর্থন দিয়েছে, তা প্রত্যক্ষ করেছি। এখন থেকে আমরা আমাদের জনগণের কল্যাণ, প্রশান্তি এবং ভবিষ্যত গঠনে সিরিয়ার ভাইবোনদের সঙ্গে একসাথে কাজ চালিয়ে যাব।’

সিরিয়ায় নিযুক্ত মার্কিন বিশেষ দূত টম ব্যারাক বলেছেন, তিনি নবনিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত ইলমাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

আরএ

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের