হোম > বিশ্ব

যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের অবৈধ সম্পদ বিক্রির উদ্যোগ

আতিকুর রহমান নগরী

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন বিপুল সম্পদের একটি অংশ বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। বিক্রির অর্থ দিয়ে তার ঋণ ও দায়দেনা পরিশোধ করা হবে।

ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ জানায়, সাইফুজ্জামানের মালিকানাধীন ৬টি আবাসন কোম্পানি দেশটির প্রশাসনিক নিয়ন্ত্রণে চলে গেছে। এসব কোম্পানির মাধ্যমে তিনি যুক্তরাজ্যে তিন শতাধিক সম্পদ—বাড়ি, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট—পরিচালনা করতেন, যার আনুমানিক মূল্য প্রায় ১৭ কোটি পাউন্ড। অভিযোগ রয়েছে, এসব সম্পদ অবৈধ অর্থপাচারের মাধ্যমে কেনা হয়েছে।

বাংলাদেশি কর্তৃপক্ষ অবৈধ সম্পদ অনুসন্ধান শুরু করার পর যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) গত জুনে তার বেশ কিছু সম্পদ জব্দ করে, যার মধ্যে নর্থ লন্ডনের সেন্ট জনস উড এলাকায় ১১ মিলিয়ন পাউন্ডের বিলাসবহুল বাড়ি এবং সেন্ট্রাল লন্ডনের ফিটসরোভিয়া এলাকার একাধিক ফ্ল্যাট রয়েছে।

সম্পদ বিক্রির দায়িত্ব পেয়েছে যুক্তরাজ্যের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গ্র্যান্ট থর্নটনের প্রশাসকরা। বিক্রির আওতায় লন্ডন ও ইংল্যান্ডের দক্ষিণ–পূর্বাঞ্চলের বিভিন্ন আবাসিক ভবন অন্তর্ভুক্ত। প্রাপ্ত অর্থ দিয়ে ঋণদাতাদের পাওনা পরিশোধ করা হবে। ঋণদাতাদের মধ্যে সিঙ্গাপুরের ডিবিএস ব্যাংক এবং ব্রিটিশ আরব কমার্শিয়াল ব্যাংক রয়েছে।

যুক্তরাজ্যের কোম্পানিজ হাউসের তথ্যমতে, বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকও তার কাছ থেকে প্রায় ৩৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ ফেরত চাইছে।

বাংলাদেশে গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) দেশ–বিদেশে দলটির প্রভাবশালী ব্যক্তিদের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে। সাইফুজ্জামান ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান এফ রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের লন্ডনের সম্পদও এনসিএ জব্দ করেছে।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো