হোম > বিশ্ব

আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ শেষ করার লক্ষ্যে এক মাসব্যাপী আলোচনার কাঠামো নির্ধারণের উদ্দেশ্যে উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের সঙ্গে এক পৃষ্ঠার ১৪-দফা সমঝোতা স্মারক নিয়ে কাজ করছে।

খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রনালি অঞ্চলে উত্তেজনা কমানো এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

তবে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে নিষেধাজ্ঞা শিথিলের পরিধি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত আছে, যা শেষ পর্যন্ত এই আলোচনা ভেস্তে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

চীনে তাইওয়ানের শ্রমমন্ত্রীর সফর, দ্বিপাক্ষিক সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত কি না

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, ইসলামাবাদের অভিযোগ অস্বীকার

বিশ্ববাজারে স্থবির স্বর্ণের দাম

ট্রাম্প টিভি চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

গোপনে ভিডিও ধারণে সক্ষম স্মার্ট চশমা নিয়ে নতুন আইনি প্রশ্ন

উত্তর কোরিয়ায় পারমাণবিক কর্মসূচিতে যাচ্ছে প্রবাসীদের রেমিটেন্স

এলডিসি উত্তরণ হতে হবে মসৃণ, টেকসই ও স্থিতিশীল

ফিজিতে ৬০ জনে একজন এইচআইভি আক্রান্ত

ব্রিটেনে আবাসন নীতি নিয়ে অসন্তোষ, প্রতিবাদে বার্নহ্যামের স্থানীয়রা

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম