হোম > বিশ্ব

ট্রাম্পের ইরাননীতির তীব্র সমালোচনা মার্কিন কংগ্রেস সদস্যের

আমার দেশ অনলাইন

ট্রাম্প প্রশাসনের ইরাননীতির তীব্র সমালোচনা করেছেন মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য জিমি প্যানেটা। তিনি সতর্ক করে বলেছেন, ট্রাম্প প্রশাসনের নেওয়া পদক্ষেপ কূটনীতি ও কৌশলগত পরিকল্পনার ব্যর্থতাকেই তুলে ধরে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘যদিও এ বিষয়ে প্রেসিডেন্ট যা বলছেন, তা পুরোপুরি বিশ্বাস করা যাচ্ছে না, তবে যুক্তরাষ্ট্রের নতুন হামলা এবং ইরানের ড্রোন আক্রমণ দেখে বোঝা যায় যে আলোচনাগুলো সফল হয়নি এবং যুদ্ধবিরতিও কার্যকর হয়নি।’

তিনি বলেন, স্পষ্ট পরিকল্পনা ছাড়া, কংগ্রেসের অনুমোদন ছাড়া এবং আমেরিকার জনগণের সমর্থন ছাড়াই যুদ্ধে জড়ানোর ফল এখন দেখা যাচ্ছে।

প্যানেটা আরো বলেন, ‘স্পিকারের সমর্থন থাকুক বা না থাকুক, কংগ্রেসকে অবশ্যই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে, হরমুজ প্রণালি খুলে দিতে এবং আমেরিকানদের জন্য পণ্যের দাম কমাতে তার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।’

সূত্র: ডন

আরএ

ব্রিটেনে ইসলামি প্রজাতন্ত্র গড়ছেন না মুসলিমরা—এটি তাদেরই দেশ

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ