হোম > বিশ্ব

ভেনিজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা ট্রাম্পের

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে ভেনিজুয়েলার আকাশসীমা 'সম্পূর্ণ' বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর বিপরীতে ভেনেজুয়েলা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয় নি। খবর গার্ডিয়ানের।

শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প- সকল বিমান, পাইলট, মাদক ব্যবসায়ী এবং মানব পাচারকারীদের ভেনিজুয়ালার আকাশসীমা ব্যবহার না করার জন্য সতর্ক করেন। তিনি বলেন, ‘ভেনিজুয়েলার আকাশসীমা এবং এর আশেপাশের আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার কথা বিবেচনাধীন রয়েছে।’

গত কয়েক সপ্তাহ ধরে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো এবং তার সরকারের বিরুদ্ধে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ট্রাম্প এমন মন্তব্য করলেন।

ট্রাম্প প্রশাসন বলেছে যে তারা মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ভেনিজুয়েলাকে লক্ষ্যবস্তু করছে। তবে বিশেষজ্ঞ ও মানবাধিকার পর্যবেক্ষকরা ভিন্নমত জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন, এর মাধ্যমে ওয়াশিংটন মূলত মাদুরোকে অবৈধভাবে ক্ষমতা থেকে অপসারণের প্রচেষ্টার ভিত্তি তৈরি করছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে একটি বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে এবং মাদক পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে জাহাজগুলোতে ধারাবাহিকভাবে মারাত্মক বোমা হামলা চালিয়েছে। এর ফলে বেশ কিছু মানুষ মারা গেছে। যাকে জাতিসংঘের বিশেষজ্ঞরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছেন।

চলতি সপ্তাহের শুরুতেই ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, তিনি শীঘ্রই ‘স্থলপথে’ ভেনিজুয়েলার মাদক পাচারকে লক্ষ্যবস্তুতে পরিণত করবেন। তবে বৃহস্পতিবার জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে মাদুরো বলেন, ভেনিজুয়েলার জনগণ হুমকিকে ভয় পায় না।

ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বড় বিস্ফোরণ

ইরানে হামলা সমর্থন করে না ফ্রান্স

হরমুজ প্রণালিতে মাইন বসানোর অভিযোগ ইরানের বিরুদ্ধে, হুঁশিয়ারি ট্রাম্পের

ইসরাইলে হামলায় লেবাননের জোউয়া শহরের মেয়রসহ নিহত ৬

কুয়েতে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

তেহরানের আবাসিক এলাকায় বিমান হামলা

ইসরাইলের হাইফা, তেল আবিব ও জেরুজালেমে ইরানের হামলা

ইরানের প্রতিরোধে দিশাহারা ট্রাম্প

মার্কিন স্থল অভিযান: ইরান বলছে আমরা ২০ বছর ধরে প্রস্তুতি নিচ্ছি