হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউন অবসান, সরকারি ব্যয় বিলে ট্রাম্পের সই

আতিকুর রহমান নগরী

ছবি: এবিসি নিউজ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থার অবশেষে অবসান হলো। বুধবার কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেনটেটিভসে পাস হয়েছে সরকারি ব্যয় বিল। বিলটি পাস হওয়ার পর সইয়ের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে কাছে পাঠানো হয়। তিনি এরইমধ্যে বিলটিতে সই করেছেন। এরআগে সোমবার সিনেটে বিলটি পাস হয়। খবর এবিসি নিউজের।

নিম্নকক্ষে ক্ষমতাসীন রিপাবলিকানরা ছাড়াও ডেমোক্র্যাটদের ছয় কংগ্রেস সদস্য ব্যয় বিলের পক্ষে ভোট দেন। বিলটির পক্ষে ২২২টি আর বিপক্ষে পড়ে ২০৯টি ভোট। ৪৩৫ সদস্যের হাউজ অব রিপ্রেজেনটেটিভসে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ।

এর আগে গত সোমবার রাতে ৬০-৪০ ভোটে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ছয় সপ্তাহ ধরে স্থগিত থাকা সরকারি ব্যয় বিল পাস হয়। পরে বিলটি প্রতিনিধি পরিষদে পাস করানোর জন্য পাঠানো হয়। অবশেষে নিম্নকক্ষেও বিলটি পাস হওয়ায় দীর্ঘ অচলাবস্থা কাটছে।

নিম্নকক্ষে পাস হওয়ার পর সমঝোতা বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হয়। কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প বিলটিতে সই করেন।

গত ১ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারে অচলাবস্থা শুরু হয়। তখন থেকেই দেশটির ১০ লাখের বেশি ফেসরকারি কর্মী বেতন পাচ্ছেন না। সরকারি সুযোগ-সুবিধা ও পরিষেবা বিঘ্নিত হওয়ার হার ক্রমেই বাড়ছে।

আরএ

ইরান সহজে ছাড় দেওয়ার পাত্র নয়: ট্রাম্প

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প