হোম > বিশ্ব

শর্তসাপেক্ষে অস্ত্র সমর্পণে রাজি হামাস

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

হামাস জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে তারা অস্ত্র সমর্পণ করতে প্রস্তুত। তবে তার আগে ইসরাইলের দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। ইসরাইল এই শর্তে রাজি হলেই কেবল অস্ত্র সমর্পণ করবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র এই সংগঠন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর প্রধান আলোচক খলিল আল-হাইয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের অস্ত্র দখলদারিত্ব এবং আগ্রাসনের সঙ্গে জড়িত।’

তিনি আরো বলেন, ‘ইসরাইলের দখলদারিত্বের অবসান হলে, এই অস্ত্রগুলো রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে।’ রাষ্ট্র বলতে তিনি একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বলছেন।

হায়া বলেন, ‘পৃথক বাহিনী হিসেবে আমরা জাতিসংঘের বাহিনী মোতায়েনের সঙ্গে একমত, যাদের দায়িত্ব হবে সীমান্ত পর্যবেক্ষণ করা এবং গাজায় যুদ্ধবিরতি মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করা।’

আরএ

হুথিদের মোকাবিলায় সৌদির পাশে নেই মিত্ররা, কঠিন পরিস্থিতিতে রিয়াদ

মায়েরা শুধু পরিবারের অভিভাবক নন, শান্তির নির্মাতাও

ব্রিকস সম্মেলনের পর ভারত-চীন সম্পর্কে কতটা পরিবর্তন এলো

হেগের রায়ের পরও বিরোধে ভারত-পাকিস্তান, সিন্ধু পানি চুক্তির ভবিষ্যৎ কী

ভারত-চীনের আট দফা সমঝোতার পরও আস্থার সংকট বহাল

ইয়েমেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হুথিদের গোপন সমঝোতা

বৃহৎ মহানগর অঞ্চলে পরিণত হয়েছে ইসলামাবাদ

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, কয়েকজন মার্কিন সেনা আহত

ট্রাম্পের টেবিলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিল, কতটা চাপে ভারত

ইসলাম নিয়ে গণমাধ্যমের মিথ্যাচার ইউরোপকে বিপদে ফেলছে