হোম > বিশ্ব

এমপিদের বিনামূল্যে গাড়ি দেয়ার পরিকল্পনা, পূর্ব তিমুরে ব্যাপক বিক্ষোভ

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

পূর্ব তিমুরে আইনপ্রণেতাদের বিনামূল্যে বিলাসবহুল গাড়ি দেয়ার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভের মুখে গাড়ি কেনার সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছে দেশটির সরকার। খবর বিবিসির।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি পূর্ব তিমুর। মঙ্গলবার রাজধানী দিলিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। প্রথমে সংসদ সদস্যদের জন্য ৪ দশকি ২ মিলিয়ন মার্কিন ডলারের বিলাসবহুল গাড়ি কেনার পরিকল্পনা বাতিল করার দাবি নিয়ে বিক্ষোভ শুরু হয়। পরে সংসদ সদস্যদের জন্য আজীবন পেনশন সুবিধাসহ আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত করা হয়।

বিক্ষোভের জেরে মঙ্গলবার সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে নতুন টয়োটা প্রাডো এসইউভি কেনার পরিকল্পনা বাতিল করার পক্ষে ভোট দেন।

এছাড়া তীব্র বিক্ষোভের মুখে দেশটির সরকার জানিয়েছে আইনপ্রণেতাদের জন্য আজীবন পেনশন ‍সুবিধা বাতিল করা হবে।

হাজার হাজার মানুষ দুই দিনের এই বিক্ষোভে অংশ নেয়। এসময় বিক্ষোভকারদের সাথে পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিক্ষোভে অংশ নেয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বিবিসিকে বলেন, জনগণ কষ্টে আছে অথচ এমপিরা বিলাসবহুল গাড়ি কিনতে মরিয়া।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, পূর্ব তিমুরের আইনপ্রেণেতাদের বার্ষিক মূল বেতন ৩৬ হাজার ইউএস ডলার; যা দেশটির গড় আয়ের (প্রায় ৩ হাজার ডলার) চেয়ে ১২ গুণ বেশি।

আরএ

ট্রাম্প প্রশাসনে শীর্ষ পদ হারাচ্ছেন নারীরা

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

ইউক্রেনের অনিচ্ছাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে অন্তরায়: ক্রেমলিন

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

দিল্লিতে সিজেপির বিক্ষোভে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, খারিজ করে দিল হাইকোর্ট

ব্রিটেনের প্রায় অর্ধেক নাগরিকই দেশের জন্য যুদ্ধ করতে চান না: জরিপ

মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: বারাক ওবামা

গ্রিন কার্ডপ্রত্যাশীদের ৩৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মোদি সরকারকে স্বৈরাচার আখ্যা দিলেন সিজেপি নেতা দীপকে

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের