হোম > বিশ্ব

পুতিনকে কী উপহার দিলেন মোদি

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ছয়টি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের বিশেষ বিশেষ সামগ্রী রয়েছে। এরমধ্যে রয়েছে আসমের বিখ্যাত চা, কাশ্মীরের বিখ্যাত সুগন্ধী মশলা জাফরান। খবর আনন্দবাজারের।

ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলন উপলক্ষে দু’দিনের সফরে দেশটিতে গিয়েছিলেন পুতিন। বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে নিজে তাকে স্বাগত জানাতে যান মোদি।

পুতিনের হাতে মোদি তুলে দিয়েছেন রুশ ভাষায় অনুবাদ করা একটি গীতার অনুলিপি। মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুন এবং কৃষ্ণের মধ্যে যে কথোপকথন হয়েছিল, তা এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। এছাড়াও পুতিনকে একটি রুপার টি-সেট উপহার দিয়েছেন মোদি। তা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার। পশ্চিমবঙ্গের শিল্প, সংস্কৃতির ছোঁয়া রয়েছে এই উপহারে।

এ ছাড়া, পুতিনকে একটি রুপার ঘোড়া দিয়েছেন মোদি। তা মহারাষ্ট্রের। উত্তরপ্রদেশের আগরায় তৈরি একটি মার্বেল পাথরের দাবার সেটও দেয়া হয়েছে।

ভারত এবং রাশিয়ার সম্পর্ক গত কয়েক বছরে আরো ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনার কারণে ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত পিছিয়ে আসেনি। রাশিয়ার সঙ্গে বাণিজ্যনীতিতে পরিবর্তন করা হয়নি। দিল্লি থেকেও তা নিয়ে বার্তা দিয়েছেন পুতিন।

আরএ

জেডি ভ্যান্সের পাকিস্তান সফর স্থগিত

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ