হোম > বিশ্ব

মার্কিন ঘাঁটিগুলো নরকে পরিণত করার হুমকি আইআরজিসির

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো নরকে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আরআইজিসি)। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এ হুঁশিয়ারি দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে আইআরজিসির নৌ কমান্ডের জারি করা বিবৃতিতে বলা হয়, ‘সিরিক শহরের ওপর যুক্তরাষ্ট্রের হামলা হরমুজ প্রণালির ওপর আমাদের আধিপত্যের ‘রহস্যের’ সমাধান করবে না। কিন্তু চুক্তি লঙ্ঘনকারী জাহাজগুলোকে ছাড় দেওয়া হবে না।’

এতে আরো বলা হয়, এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো একটি আলাদা বিষয়। এই দিনগুলোতে তারা নরক যন্ত্রণা ভোগ করবে।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যের আটটি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এই হামলাকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে শুরু করা আগ্রাসনের ‘চূড়ান্ত জবাব হিসেবে বর্ণনা করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ।

সূত্র: আলজাজিরা

আরএ

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

হরমুজ এড়িয়ে তেল রপ্তানি বাড়াচ্ছে উপসাগরীয় দেশগুলো, চ্যালেঞ্জে ইরান

ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করতে ট্রাম্প আমাকে সঙ্গী করতে চান: নেতানিয়াহু

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

ইরানের ওপর ভয়াবহ হামলা চালিয়েছি, আবারো চালাব: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের শঙ্কা, তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ

হিমছড়িতে সাগরে ডুবে ৫ পর্যটকেরই মৃত্যু, ২৭ ঘণ্টা পর সর্বশেষ লাশ উদ্ধার

ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে কঠোর ম্যাক্রোঁ, অবৈধ সমাবেশ নিষিদ্ধের ঘোষণা

ইরানে ফের হামলার প্রস্তুতির মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত