হোম > বিশ্ব

ট্রাম্পের সঙ্গে বাগবিতণ্ডা নিয়ে মাস্কের দুঃখ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্প ও ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে করা কিছু পোস্টের জন্য অনুতপ্ত ধনকুবের ইলন মাস্ক। বুধবার সামাজিক মাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন। বেশ বাড়াবাড়ি করে ফেলেছেন বলেও জানান তিনি।

তবে তিনি কোন সমালোচনার জন্য অনুতপ্ত সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তাদের দু’জনের সম্পর্ক শেষ হয়ে গেছে এবং মাস্কের সাথে পুনরায় সম্পর্ক স্থাপনে তার কোনো আগ্রহ নেই। এই ঘোষণার পর এমন মন্তব্য করলেন বিলিয়নিয়ার ইলন মাস্ক।

ট্রাম্পের কর ও ব্যয়-সংক্রান্ত বাজেট বিলকে কেন্দ্র করে শুরু হওয়া এই দ্বন্দ্বের রেশ ধরে প্রথমে তার প্রশাসন থেকে পদত্যাগ করেন মাস্ক। এরপর এই বিল ও ট্রাম্পকে নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

সূত্র: আল জাজিরা

আরএ

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ