হোম > বিশ্ব

ইরানের হাতে হত্যার শিকার হলে করণীয় কী হবে, জানালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: নিউ ইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যদি ইরান তাকে হত্যায় সফল হয়, তাহলে যুক্তরাষ্ট্রের করণীয় কী হবে, সেই নির্দেশনা তিনি ইতোমধ্যে দিয়ে রেখেছেন। শুক্রবার নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান অনেক দিন ধরেই তাকে হত্যা করতে চাইছে।

তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমি তাদের লক্ষ্যবস্তু। আমরা এমন একটি পরিস্থিতির মধ্যেই আছি। আমি শুধু নির্দেশ দিয়ে রেখেছি, যদি আমার কিছু হয়, তাহলে ইরানের ওপর এমন মাত্রায় হামলা করা হবে, যা তারা আগে কখনো দেখেনি।’

ট্রাম্প আরো বলেন, তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাইছে। শেষে তিনি বলেন, ‘আমি আশা করি, আপনারা আমার শূন্যতা অনুভব করবেন।’

উল্লেখ্য, ইরান সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা তৈরি করেছিল বলে ইসরাইলের গোয়েন্দা তথ্যে দাবি করা হয়েছে। বিষয়টি সম্পর্কে জানে এমন দুটি সূত্র সিএনএনকে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প বারবার ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি তাকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে মার্কিন সামরিক বাহিনীকে পুরো দেশটি ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেবেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের নির্বাহী আদেশে স্বাক্ষর করার সময় প্রেসিডেন্ট বলেছিলেন, তাকে হত্যা করা হলে ইরানকে ‘পুরোপুরি নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে।

সে সময় তিনি বলেন, ‘আমি নির্দেশ দিয়েছি, তারা যদি এমনটি করে, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না, কিছুই অবশিষ্ট থাকবে না।’

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন থেকে ফেরার পথে ট্রাম্প দাবি করেন, ইরানের কিল লিস্টের শীর্ষে রয়েছেন তিনি। ইরানের নতুন কোনো ষড়যন্ত্র ইসরায়েল খুঁজে পেয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প অবশ্য বলেন, ‘ইসরাইল কিছুই খুঁজে পায়নি। আমি দীর্ঘদিন ধরেই তাদের তালিকার ১ নম্বরে আছি। এটাই জীবন। আশা করি আপনারা আমাকে মিস করবেন।’

সূত্র: এনডিটিভি

আরএ

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

ইরানকে ঠেকাতে নতুন জোটের উদ্যোগ ইসরাইলের

নেপালে ভয়াবহ বন্যায় নিখোঁজ প্রায় ২ হাজার

নেপালের ভয়াবহ বন্যার আগাম পূর্বাভাস দেওয়া কঠিন ছিল

নেপালের বন্যায় নিখোঁজ বিদেশির সংখ্যা বেড়ে ৫৭৫

স্কুলে হামলার কথা ‘ভুলবে না, ক্ষমাও করবে না’ ইরান: আরাগচি

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯

এক মাসে রেকর্ড ১৫.৪ ট্রিলিয়ন ইয়েন ব্যয় করেছে জাপান, কারণ কী

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে কিনা, জানাল সৌদি আরব

চার মাসের মাথায় ফের সরকারে ফেরার বার্তা মমতার