হোম > বিশ্ব

সিরিয়ার নিরাপত্তা নিয়ে যে প্রস্তাব দিলো ইসরাইল

আতিকুর রহমান নগরী

ইসরাইল সিরিয়ার কাছে একটি বিস্তারিত নিরাপত্তা প্রস্তাব উপস্থাপন করেছে, যেখানে দক্ষিণ-পশ্চিম দামেস্ক থেকে ইসরাইলি সীমান্ত পর্যন্ত বিস্তৃত একটি নিরস্ত্রীকরণ ও নিরাপত্তা অঞ্চল গঠনের পরিকল্পনা রয়েছে। প্রস্তাবটি মিশরের সঙ্গে ১৯৭৯ সালের ইসরাইলি শান্তি চুক্তির মডেল অনুসরণ করে তৈরি করা হয়েছে।

বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, প্রস্তাবে অঞ্চলভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা ও সেনা উপস্থিতির স্তর নির্ধারণের কথা বলা হয়েছে।

চ্যানেল ১২-এর তথ্যমতে, সিরিয়া এখনো এই প্রস্তাবের বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে আলোচনার অংশ হিসেবে ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার লন্ডনে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানীর সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এই আলোচনা চলছে।

আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, ইতোমধ্যে কিছু অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে আরও সময় লাগবে।

এই নতুন প্রস্তাবের লক্ষ্য হলো ১৯৭৪ সালের ইসরাইল-সিরিয়া বিচ্ছিন্নতা চুক্তির পরিবর্তে একটি আধুনিক ও কার্যকর নিরাপত্তা কাঠামো স্থাপন করা, যা আসাদ সরকারের পতনের পর এবং সিরিয়ার বাফার জোনে ইসরাইলি নিয়ন্ত্রণের বাস্তবতা অনুযায়ী তৈরি।

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে

ট্রাম্প-পুতিন-শির বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে কী বার্তা দেবে

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ