হোম > বিশ্ব

ইউক্রেনে শান্তির জন্য ব্যাপক ছাড় দিয়েছে রাশিয়া: জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনার ক্ষেত্রে রাশিয়া প্রথমবারের মতো ‘গুরুত্বপূর্ণ ছাড়’ দিয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, এই সংঘাত শেষ হওয়ার এখনও কোনো স্পষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে না।

সোমবার পাকিস্তান ভিত্তিক গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ভ্যান্স বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যেই তার অবস্থানে পরিবর্তন এনেছেন। বিশেষ করে তিনি মেনে নিয়েছেন যে, ভবিষ্যতে রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে রক্ষা করতে আন্তর্জাতিক সুরক্ষার নিশ্চয়তা প্রয়োজন হবে।

ভ্যান্স আরও বলেন, ‘সাড়ে তিন বছরের এই সংঘাতে রাশিয়া এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে প্রকৃত অর্থে কিছু ছাড় দিয়েছে।’ তার ভাষ্য অনুযায়ী, মস্কো এখন আর কিয়েভে রাশিয়াপন্থি সরকার প্রতিষ্ঠার দাবি করছে না এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তা স্বীকার করছে।

তবে রাশিয়া এখনো দাবি করছে যে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল ছেড়ে দিতে হবে, ন্যাটোতে যোগদানের চেষ্টা পরিত্যাগ করতে হবে এবং নিজেদের নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসহ একাধিক দেশকে গ্যারান্টার হিসেবে যুক্ত করা উচিত।

এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপ্রক্রিয়ায় অগ্রগতি না হলে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে নতুন করে ভাবা হবে। ভ্যান্স বলেন, নিষেধাজ্ঞা কেস বাই কেস ভিত্তিতে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, ‘রাশিয়া যদি সহিংসতা বন্ধ করে, তবে তাকে আবারও বৈশ্বিক অর্থনীতিতে ফিরতে দেওয়া হতে পারে। কিন্তু যদি বন্ধ না করে, তাহলে বিচ্ছিন্নতাই তাদের ভবিষ্যৎ।’

সমুদ্রে ভাসমান হিমশৈল শনাক্তে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা

যুদ্ধে ইউক্রেনের প্রায় ৫৫ হাজার সেনা নিহত: জেলেনস্কি

ড. ইউনূসকে বাংলাদেশ কীভাবে মনে রাখবে

পারমাণবিক আলোচনায় যোগ দিতে অসম্মত চীন

এআই মূল্যায়ন প্যানেল গঠন করছে জাতিসংঘ, ৪০ বিশেষজ্ঞের নাম ঘোষণা

ক্ষমা চাইলেন বিল গেটস

মরক্কোতে ব্যাপক বন্যা, নিরাপদ স্থানে সরানো হলো লক্ষাধিক মানুষ

আবুধাবিতে শুরু দ্বিতীয় দিনের ইউক্রেন–রাশিয়া–যুক্তরাষ্ট্রের আলোচনা

ওমানে ইরান–যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনার প্রস্তুতি, খামেনিকে ট্রাম্পের সতর্কবার্তা

রাফাহ সীমান্ত দিয়ে রোগীদের নেওয়া স্থগিত করেছে ইসরাইল