হোম > বিশ্ব

নির্বাচন সফল করতে সব পক্ষের প্রতি নেপালের প্রেসিডেন্টের আহ্বান

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য হিমালয়ান টাইমস

আগামী নির্বাচন সফল করতে সকল রাজনৈতিক দল ও নাগরিকদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল। তিনি এ নির্বাচনকে দেশটির গণতন্ত্রকে শক্তিশালী করার একটি সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। আগামী বছরের ৫ মার্চ নির্বাচন হওয়ার কথা রয়েছে। খবর দ্য হিমালয়ান টাইমসের।

শনিবার দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন যে দেশের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও, ‘সংবিধান, সংসদীয় ব্যবস্থা এবং ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংরক্ষিত হয়েছে।’

তিনি আরো বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধান আরো উন্নত গণতন্ত্রের পথ প্রশস্ত করেছে। কষ্টার্জিত এই সুযোগটি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

সকল অংশীজনকে শান্ত থাকার এবং ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পরপরই, প্রধানমন্ত্রী কার্কি প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেন। প্রেসিডেন্ট সুপারিশটি অনুমোদন করেন, সংসদ ভেঙে দেন। সেইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে ছয় মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেন তিনি।

আরএ

অতিথির বর্ণনায় উঠে এলো ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলার ভয়াবহতা

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই—ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

ভারতের ৯ হিমবাহ হ্রদকে ‘পানির বোমা’ বলছেন গবেষকরা, বড় বন্যার আশঙ্কা

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩৭৫, নিখোঁজ ৫৫৩১

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ড সুস্পষ্ট যুদ্ধাপরাধ: এজেই

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল