হোম > বিশ্ব

লেবাননে হামলা জোরদার করেছে ইসরাইল, নিহত ২

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

দক্ষিণ লেবাননে ইসরাইলি ড্রোন হামলায় দুইজন নিহত হয়েছেন। যদিও ২০২৪ সালের শেষ দিক থেকে ইসরাইল-লেবাননের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। শনিবার বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে একথা জানানো হয়।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, মারজায়ুন জেলার শাকরা এবং মাজদাল সেল্ম শহরের মধ্যবর্তী ওয়াদি নাহলা রোডে একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে একজন নিহত হয়েছেন।

এনএনএ আরো জানিয়েছে, হাসবায়া জেলার রাশায়া আল-ফুখার এবং কাফর হামামের মধ্যবর্তী একটি বনাঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান আরেকটি বিমান হামলা চালিয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা নির্দিষ্ট করে বলা হয়নি।

পৃথক আরেকটি হামলায়, নাবাতিহ জেলার আইন আল-সামাহিয়া এলাকায় একটি গাড়িতে ইসরাইলের ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন।

এনএনএ জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান দক্ষিণ লেবাননের আল-মাহমুদিয়া, আল-আয়শিয়া এবং আল-জারমাকের মধ্যবর্তী এলাকায় বিমান হামলা চালিয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান পূর্ব লেবাননের বালবেকের পশ্চিমে শমিস্টারের উপকণ্ঠে দুটি হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এছাড়া নাবাতিয়েহ জেলার আরবসালিমের দিকে আল-জাবাল আল-রাফি এলাকাতেও বিমান হামলা হয়েছে।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, দক্ষিণ লেবাননে দুটি হিজবুল্লাহ সামরিক ঘাঁটি এবং বেশ কয়েকটি লঞ্চারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা।

আরএ

গবেষণা ও উন্নয়ন ব্যয়ে শীর্ষ দশে এক মুসলিম-প্রধান দেশ

হুথি হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য

শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র