হোম > বিশ্ব

খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: প্রেস টিভি

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, নতুন করে হামলা হলে দ্রত, কঠোর ও বেদনাদায়ক জবাব দেওয়া হবে। উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে রোববার পার্লামেন্ট অধিবেশনে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এত দিনে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে ‘আনুপাতিক জবাব’ দেওয়ার দিন শেষ হয়ে গেছে। আগ্রাসনকারীর ঘাঁটিগুলোর বিরুদ্ধে সাম্প্রতিক অভিযানে আমরা যে হামলা চালিয়েছি, তা ছিল কেবল শুরু।’

গালিবাফ আরোও বলেন, ‘তারা যদি এখনো বার্তাটি না পেয়ে থাকে, তাহলে খুব দেরি হয়ে যাওয়ার আগেই তাদের বুঝতে হবে যে, খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে দ্রুততর, কঠোরতর এবং বেদনাদায়ক।’

ইরান সম্প্রতি সামরিক কৌশল পরিবর্তন করে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে গিয়ে পূর্বপ্রস্তুতিমূলক অভিযানের নীতি গ্রহণ করেছে।

সূত্র: প্রেস টিভি

আরএ

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১১

ইসরাইলি চিকিৎসকদের দেশ ছাড়ার হিড়িক

কাশ্মীর নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

ইউরোপের শিল্প সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণ নিচ্ছে চীন

ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, দেড় হাজারের বেশি ফ্লাইট ব্যাহত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে

ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণে হলিউডে কাজ হারাচ্ছেন সুসান সারান্ডন

হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা নিয়ে যা জানা গেল

ইয়েমেনে সংঘাতে নিহত ৩০০ ছাড়াল

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের