হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় নিহত ৩

যুদ্ধবিরতি লঙ্ঘন

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ থামেনি। গত ২৪ ঘন্টায় গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। গত ১০ অক্টোবর মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী কমপক্ষে ২৪৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। খবর আল জাজিরার।

গাজার সরকারি মিডিয়া অফিসের হিসাব অনুযায়ী, ১০ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ইসরাইল কমপক্ষে ২৮২ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।

মঙ্গলবার গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৩৫ জন অজ্ঞাত ফিলিস্তিনির লাশ আল-শিফা হাসপাতালে স্থানান্তর করেছে। সেখানে তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

দুই বছরে গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৬৯ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন এক লাখ ৭০ হাজার ৬৯৪ জন।

ধারণা করা হচ্ছে, দুই বছরের ইসরাইলি হামলার পর গাজায় এখনো হাজার হাজার নিখোঁজ মানুষের লাশ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

গাজা থেকে সাংবাদিক তারেক আবু আযম বলেন, ‘গাজার পরিবারগুলোর জন্য, যারা তাদের প্রিয়জনদের খুঁজে বের করার জন্য নাসের হাসপাতাল এবং মর্গে যাচ্ছেন, তারা ব্যক্তিগত জিনিসপত্র, ক্ষত, পোশাকের মাধ্যমে তাদের শনাক্ত করার চেষ্টা করছেন।’

তিনি আরো জানান, ফরেনসিক বিশেষজ্ঞরা লাশের পচন রোধ এবং ডিএনএ পরীক্ষার সরঞ্জামের অভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পরেছেন, যার ফলে বহু পরিবার গভীর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।

আরএ

হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্ক ফাটলের শঙ্কা

মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী

রিয়াদের আকাশ থেকে তিন ড্রোন ভূপাতিত করল সৌদি

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের পাশে থাকার অঙ্গীকার করলেন এরদোয়ান

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

বিরোধী দলের নেতাদের চায়ের আমন্ত্রণ রাহুল গান্ধীর

যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র প্রদর্শন করল উত্তর কোরিয়া

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

প্রতিবাদের কণ্ঠরোধে নতুন কৌশল নিচ্ছে মোদি সরকার

খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসনে রাজনৈতিক সংঘাত বাড়ার শঙ্কা পাকিস্তানে