হোম > বিশ্ব

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

নেপালে জেন-জি বিক্ষোভে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির অন্তর্বর্তী সরকার। আরো চারজন কর্মকর্তাসহ সাবেক এই প্রধানমন্ত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ সোমবার এ তথ্য জানিয়েছেন। খবর দ্য কাঠমান্ডু পোস্টের।

রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিক্ষোভ চলাকালে দমন-পীড়নের তদন্তকারী বিচার বিভাগীয় কমিশনের সুপারিশে পাসপোর্ট জব্দ করার পদক্ষেপ নেয়।

গত ৮ সেপ্টেম্বর নিউ বানেশ্বরে ফেডারেল পার্লামেন্ট ভবন এবং এর আশেপাশে বিক্ষোভে দমনে পুলিশের গুলিতে ১৯ জন তরুণ নিহত হন। বিক্ষোভে সরকারি বাহিনীর ব্যাপক দমন-পীড়নে পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে পৌঁছায়। বিক্ষোভের জেরে অলি সরকারের পতন ঘটে।

বিচার বিভাগীয় কমিশনের সদস্য বিজ্ঞান রাজ শর্মা ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে বিবৃতি জারি করেন। সাবেক প্র্ধানমন্ত্রী অলি ছাড়াও নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, সাবেক স্বরাষ্ট্রসচিব গোকর্ণ মণি দুওয়াদি, জাতীয় তদন্ত বিভাগের সাবেক প্রধান হুতরাজ থাপা এবং কাঠমান্ডুর সাবেক প্রধান জেলা কর্মকর্তা ছাবি রিজাল।

ভ্রমণ নিষেধাজ্ঞায় থাকা এই পাঁচজন দেশ ত্যাগ করতে পারবেন না। এমনকি কাঠমান্ডু ত্যাগেও তাদের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

কমিশনের চেয়ারম্যান গৌরী বাহাদুর কার্কি বলেছেন, তদন্তের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরআগে এক রাজনৈতিক সভায় নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বলেন, দেশকে বর্তমান সরকারের হাতে ছেড়ে দিয়ে তিনি পালাবেন না।

আরএ

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত