হোম > বিশ্ব

হুমকি দিয়ে পরাজয় আড়াল করছে ইসরাইল: ইরানি জেনারেল

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা মেহের

ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেছেন, ইসরাইল হুমকি, গণমাধ্যমে প্রচারণা ও রাজনৈতিক কৌশলের মাধ্যমে ১২ দিনের যুদ্ধে তাদের পরাজয় আড়াল করার চেষ্টা করছে। আল-মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর বার্তা সংস্থা মেহেরের।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আসন্ন যুক্তরাষ্ট্র সফর এবং ইরানের বিরুদ্ধে চলমান ইসরাইলি হুমকি নিয়ে কথা বলেন ওয়াহিদি। তিনি বলেন, ইসরাইল বাস্তবতা আড়াল মনস্তাত্ত্বিক যুদ্ধের আশ্রয় নিচ্ছে।

তার মতে, ইসরাইল এমন একটি চিত্র তুলে ধরতে চাইছে যা প্রকৃত বাস্তবতাকে প্রতিফলিত করে না। তিনি বলেন, ইসরাইল গুরুতর অভ্যন্তরীণ ও কৌশলগত সংকটে রয়েছে এবং ইরানের বিরুদ্ধে মুখোমুখি সংঘাতে তাদের কোনো লক্ষ্যই পূরণ করতে পারেনি।

ইসরাইলি নেতৃত্বের বক্তব্য, হুমকি ও প্রচারণা ব্যর্থ হবে উল্লেখ করে তিনি বলেন, ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল এবং বাঁচার জন্য মরিয়াভাবে চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে ইরান নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইসরায়লি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর এবং ইরানের বিরুদ্ধে চলমান হুমকির প্রসঙ্গে তিনি বলেন, এসবই মূলত তৎপরতা ঢাকতে চালানো মনস্তাত্ত্বিক যুদ্ধ।

আরএ

ইসরাইলের স্বার্থে মিত্রদের ঝুঁকিতে ফেলেছে যুক্তরাষ্ট্র: গালিবাফ

গাজায় সাড়ে ৩ লাখেরও বেশি রোগীর তীব্র ওষুধ সংকট

ইমরান খানকে কারাগারে বারবার নির্যাতন করা হচ্ছে, বোনের অভিযোগ

‘অন্য দেশে আক্রমণে নিজ ভূখণ্ড ব্যবহার করতে দেবে না ইরাক’

যুক্তরাষ্ট্রের পণ্যে সমপরিমাণ শুল্কের হুমকি কানাডার

ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় ব্যর্থ শত্রুপক্ষের উদ্দেশ্য

জনসমক্ষে বোরকা ও নেকাব নিষিদ্ধ করল পর্তুগাল

হঠাৎ কেন জেন-জির মতো রিলস বানাচ্ছেন মোদি

নিষেধাজ্ঞার মধ্যেই প্রতিরক্ষা শক্তি বাড়িয়েছে ইরান

প্রতিরক্ষা থেকে এবার আক্রমণাত্মক নীতি গ্রহণ করছে ইরান