হোম > বিশ্ব

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইসরাইলের রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক বলেছেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। ব্রিকের মতে, সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার সেনা কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার বাহিনীর কার্যক্রম এড়িয়ে গেছেন অথবা চাকরির মেয়াদ নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছেন। এরফলে তীব্র কর্মী ঘাটতি দেখা দিয়েছে । খবর টিআরটি ওয়ার্ল্ডের।

গাজায় ইসরাইলের দুই বছরের যুদ্ধে ৯২৩ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে ছয় হাজার ৩৯৯ জন। এছাড়া বর্তমানে প্রায় ২০ হাজার সেনা যুদ্ধ-পরবর্তী মানসিক ধকল বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেসে ভুগছে।

সেনাবাহিনীর বিরদ্ধে প্রকৃত হতাহতের খবর গোপন রাখার অভিযোগ উঠেছে। দৈনিক মারিভ পত্রিকায় এক মতামত নিবন্ধে ব্রিক লিখেছেন, অনেক সেনা কর্মকর্তা চাকরী থেকে অব্যাহতি চেয়েছেন আবার তরুণ নিয়োগপ্রাপ্তরা দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছেন। একারণে সেনাবাহিনীতে কর্মীদের ব্যাপক ঘাটতি তৈরি হয়েছে।

ব্রিক বলেন, সেনাবাহিনীর জনশক্তি বিভাগ বছরের পর বছর ধরে ‘পেশাদারিত্ব বা দায়িত্বহীনভাবে কাজ করে আসছে এবং মানবসম্পদ পরিচালনা এবং এর চাহিদা মূল্যায়নের মূল সমস্যাগুলোকে উপেক্ষা করেছে।

তিনি আরো বলেন, জনবলের তীব্র ঘাটতি যুদ্ধ সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং যুদ্ধ পরিচালনাকে দুর্বল করে দিচ্ছে। তার মতে, পরিস্থিতি শিগগিরই সেনাবাহিনীকে সম্পূর্ণভাবে কাজ করার ক্ষমতা হারাতে পারে।

আরএ

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি

ফ্রান্সের দাঙ্গা গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের বহিঃপ্রকাশ