হোম > বিশ্ব

ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফিলিপাইনের তে দাভাও অক্সিডেন্টাল উপকূলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভোলক্স) এ কথা জানিয়েছে। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর গালফ নিউজের।

দেশটির ভূকম্পবিদেরা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানি পৌরসভার বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, শক্তিশালী ভূমিকম্প হলেও ফিলিপাইন দ্বীপপুঞ্জে কোনো সুনামির হুমকি নেই।

দক্ষিণ ফিলিপাইনের বেশ কয়েকটি প্রদেশে কম্পন অনুভূত হয়। সারাঙ্গানির মালুঙ্গন এবং কিয়াম্বা; দক্ষিণ কোটাবাটোর টুপি ও করোনাডাল শহর এবং সুলতান কুদারাতে পালিমবাংয়ে কম্পন অনভূত হয়।

ক্ষতিগ্রস্ত অঞ্চলের দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং সম্ভাব্য আফটারশক বা ছোটখাটো ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।

ফিলিপাইন ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ অবস্থিত, যেখানে টেকটোনিক প্লেটের নড়াচড়ার কারণে আগ্নেয়গিরির কার্যকলাপ এবং ভূমিকম্প ঘন ঘন ঘটে।

আরএ/এসআই

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪