হোম > বিশ্ব

প্রতিবেশীদের প্রতি ইরানের বন্ধুত্বের বার্তা ‘নস্যাৎ’ করেছেন ট্রাম্প: আরাঘচি

আমার দেশ অনলাইন

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে প্রতিবেশীদের প্রতি ইরানের দেওয়া সমঝোতার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ভণ্ডুল’ করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অঞ্চলের দেশগুলোর সঙ্গে উত্তেজনা কমিয়ে আনার ব্যাপারে ইতিবাচক সদিচ্ছা প্রকাশ করেছিলেন। তবে এর পেছনে একটি প্রধান শর্ত ছিল। আরাঘচি বলেন, “প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট করেছিলেন যে—যদি আমাদের প্রতিবেশীদের আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ইরানি জনগণের ওপর হামলার কাজে ব্যবহৃত না হয়, তবে ইরানও তাদের ওপর কোনো আক্রমণ চালাবে না।”

এর আগে আজ সকালেই এক বিবৃতিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আশ্বস্ত করেছিলেন যে, কোনো নির্দিষ্ট দেশ থেকে হামলা না এলে সেই দেশকে তেহরান আর লক্ষ্যবস্তু করবে না।

পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি তার পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবেশীদের প্রতি ইরানের এই ইতিবাচক বার্তা প্রেসিডেন্ট ট্রাম্প প্রায় তাৎক্ষণিকভাবেই নস্যাৎ (Killed) করে দিয়েছেন।”

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই নীতিগত বিবৃতি প্রকাশের কিছুক্ষণ পরেই ইরান একাধিক হামলার শিকার হয়। এর প্রতিক্রিয়ায় ইরানও পাল্টা আঘাত হানে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের পরমাণু ইস্যু নিয়ে ইউরোপের অবস্থানের নিন্দা জানালেন আরাগচি

ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে বিকল্প সীমিত: আইআরজিসি

গাজাগামী ত্রাণবাহী নৌবহর থেকে আটক দুই কর্মীকে আদালতে তুলছে ইসরাইল

কোনো শক্তিই ইরানিদের সংকল্পকে দুর্বল করতে পারবে না: আইআরজিসি

চিকিৎসা সংকট যেভাবে কবিরাজের কাছে যেতে বাধ্য করছে আফগানদের

সিরিয়ায় জর্ডানের বিমান হামলা

সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রকে সময় বেঁধে দিল ইরান

ভ্যাটিকান সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

খনিজ সম্পদ উত্তলনে পাকিস্তানের উচ্চাভিলাষ, বাধা বিচ্ছিন্নতাদী তৎপরতা

ইরানের বিশ্ববিদ্যালয় এখন যুদ্ধ জাদুঘর