হোম > বিশ্ব

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে সেনাবাহিনীর হামলা, নিহত ৪০

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মিয়ানমারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি উৎসবে সেনাবাহিনীর হামলায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু এই তথ্য জানানো হয়েছে।

হামলায় হতাহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও ছিল। চাউং-ইউ টাউনশিপের কাছে একটি গ্রামে জান্তা বিরোধী মোমবাতি প্রজ্বলন সমাবেশে বোমা হামলা চালায় সেনাবাহিনী।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানায়, হামলার পর ঘটনাস্থলে লাশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। অনেকের লাশ শনাক্ত করা কঠিন হয়ে পড়েছিল। নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামারিক নাগরিক।

সোমবার সন্ধ্যার দিকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব পালনের পাশাপাশি জান্তাবিরোধী বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের আয়োজক কমিটির একজন নারী সদস্য বলেছেন, সন্ধ্যায় থাদিঙ্গুত পূর্ণিমা উৎসবের জন্য চাউং উ শহরে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। এ সময় উৎসবে অংশ নেওয়া লোকজন জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। ঠিক সেই সময় সামরিক বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে।

২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে।

আরএ

পাকিস্তানে ইমরান খানের পরিবারকে পুলিশের দমন-পীড়ন

আল-আকসা মসজিদের পবিত্রতা বারবার লঙ্ঘনের ঘটনায় মরক্কোর গভীর উদ্বেগ

যেভাবে সামরিক সক্ষমতা বাড়িয়ে আরো শক্তিশালী হচ্ছে ইরান

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আফগানিস্তানের ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

রুপির বিপরীতে টাকার ১১ দশমিক ৬ শতাংশ উত্থান

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের