হোম > বিশ্ব

ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক ব্যবস্থার হুঁশিয়ারি ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের

আমার দেশ অনলাইন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মুখে মধ্যপ্রাচ্যে নিজেদের এবং মিত্রদের স্বার্থ রক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। প্রয়োজনে ইরানের ভেতরে ঢুকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস করারও হুঁশিয়ারি দিয়েছে দেশ তিনটি।

এক যৌথ বিবৃতিতে ইউরোপের প্রভাবশালী এই তিন দেশের নেতারা বলেন, ইরান ওই অঞ্চলের দেশগুলোর ওপর যেভাবে বাছবিচারহীন ও অপেশাদার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, তাতে তারা স্তম্ভিত। বিশেষ করে যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রাথমিক সামরিক অভিযানে যুক্ত ছিল না, তাদের ওপর তেহরানের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা আমাদের এবং আঞ্চলিক মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রয়োজনে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার সক্ষমতা উৎসস্থলেই ধ্বংস করতে সমানুপাতিক ও কঠোর প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় দেশগুলোর এই কড়া অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরো বহুমুখী ও জটিল করে তুলতে পারে।

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি