হোম > বিশ্ব

কাজাখস্তানে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

কাজাখস্তানে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির জরুরি পরিষেবাবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানায়, ৬২ জন যাত্রী বহনকারী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ার পর তাতে আগুন ধরে যায়। জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেছেন। উড়োজাহাজটি থেকে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানায়, আজারবাইজান এয়ারলাইনসের এই ফ্লাইটটি রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাচ্ছিল। তবে কুয়াশার কারণে তা পথ পরিবর্তন করে। পশ্চিম কাজাখস্তানের আকতাউ বিমানবন্দরের কাছে এটি দুর্ঘটনার শিকার হয়

কাজাখস্তানের কর্তৃপক্ষের বরাতে রাশিয়ার ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি জানিয়েছে, এমব্রায়ার ১৯০ সিরিজের উড়োজাহাজটিতে প্রযুক্তিগত বা যান্ত্রিক কোনো সমস্যা হয়েছিল কি না তা অনুসন্ধান শুরু করেছে।

কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন। এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

হিজবুল্লাহ-সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার : মাচাদো

দুই সপ্তাহে ৪০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি ইরানের

দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক

হরমুজের ওপর সার্বভৌম অধিকার ছাড়বে না ইরান: গালিবাফ

ইসরাইলের গণহত্যায় যুক্তরাষ্ট্রের এক পয়সাও খরচ করা উচিত নয়

বৈঠকে বসতে ইরানের অস্বীকৃতি দরকষাকষির কৌশল: ভ্যান্স

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৯৪৩

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভারতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৮, আহত ২২