হোম > বিশ্ব

রমজানে এক দিনে ওমরাহ পালনে নতুন রেকর্ড

আমার দেশ অনলাইন

পবিত্র রমজান মাসে এক দিনে ওমরাহ পালনের নতুন রেকর্ডের তথ্য প্রকাশ করেছে সৌদি আরব। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ৯ লাখ ৪ হাজার মানুষ ওমরাহ পালন করেছেন, যা অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে।

২০২৫ সালের ৭ মার্চ এক দিনে সর্বোচ্চ ৫ লাখ মুসল্লি ওমরাহ পালন করেছিলেন। রমজান মাসে মক্কার মসজিদুল হারামে ওমরাহ পালনকারীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণে কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করে সৌদি কর্তৃপক্ষ।

এমন পরিস্থিতিতে ‎কাবা শরিফের চারপাশের খোলা সাদা মার্বেল চত্বর অর্থাৎ, মাতাফ এলাকা সারা দিন শুধু ওমরাহ পালনকারীদের জন্য নির্ধারণ করা হয়। কর্তৃপক্ষ জানায়, রমজানের সময় বিশেষ করে শুক্রবার এবং মাগরিব, ইশা, তারাবি ও শেষ দশকের তাহাজ্জুদের নামাজে মসজিদুল হারামে মুসল্লিদের ঢল নামে। নামাজের স্থান দ্রুত পূর্ণ হয়ে যাওয়ায় মুসল্লিদের নির্দেশনা অনুযায়ী খোলা প্রাঙ্গণ ও নির্ধারিত এলাকাগুলোতে নামাজ আদায়ের আহ্বানও জানানো হয়েছে।

মসজিদের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে নির্ধারিত দিকনির্দেশনা (সাইনেজ) অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে হাঁটার পথ, সড়ক ও খোলা প্রাঙ্গণে জমায়েত। এছাড়া মসজিদুল হারামসংলগ্ন এলাকায় ভিড় ও যানজট নিয়ন্ত্রণে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ। অননুমোদিত মোটরসাইকেল ও সাইকেল চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া, যেসব যানবাহন পথচারীদের নিরাপত্তা বিঘ্নিত করে পার্ক করা হবে তাদের বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্কতাও জারি করা হয়েছে।

সূত্র: খালিজ টাইমস

মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

৪৮ ঘণ্টায় ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাগচির আলোচনা

উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা অস্ত্র রপ্তানি করছে ইরান: আইআরজিসি

২০ বছর পর পাকিস্তানের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে ফিরছে তুরস্ক

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

হাইতিতে গ্যাং নেতাকে হত্যার দাবি, প্রধানমন্ত্রীর উচ্ছ্বাস

ঘুমিয়ে ৯ লাখ ৬০ হাজার রুপি পুরস্কার জিতলেন তরুণী

নিউজিল্যান্ডের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে ক্ষমতাসীন ন্যাশনাল পার্টি

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ