হোম > বিশ্ব

তেহরানে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য ডন

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইরান। এমন পরিস্থিতিতে শুক্রবার তেহরানের একটি মসজিদে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়েছেন শত শত মানুষ।

স্থানীয় কর্মকর্তারা বলছেন, রাজধানী তেহরানে এই বছর বৃষ্টিপাত ১০০ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। ইরানের অর্ধেক প্রদেশে কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি।

পানি সংকটের কারণে ইরান সরকার তেহরানের এক কোটি জনসংখ্যার জন্য পানি সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যাতে ব্যবহার সীমিত করা যায়।

শুক্রবার ইরানের রাজধানীর ইমামজাদেহ সালেহ মসজিদে বৃষ্টির জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন তেহরানের বাসিন্দারা।

ইসলামী রীতি অনুসারে নারীরা পুরুষদের থেকে আলাদা জায়গায় নামাজ আদায় করেন।

স্থানীয় গণমাধ্যম জানায়, তেহরান দেশের বৃহত্তম শহর এবং এর বাসিন্দারা প্রতিদিন তিন মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করে।

গত সপ্তাহে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেন, শীতের আগে বৃষ্টিপাত না হলে তেহরানের বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

সরকার পরে ব্যাখ্যা করে যে প্রেসিডেন্ট কেবল বাসিন্দাদের সতর্ক করতে চেয়েছিলেন যে পরিস্থিতি গুরুতর।

কর্মকর্তারা বলছেন, রাজধানীতে পানি সরবরাহকারী পাঁচটি প্রধান বাঁধের মধ্যে একটি খালি এবং অন্যটিতে ধারণক্ষমতার আট শতাংশেরও কম পানি রয়েছে।

আরএ

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির