হোম > বিশ্ব

যে কারণে পদত্যাগ করলেন নাইজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

আতিকুর রহমান নগরী

নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। ছবি সংগৃহীত।

নাইজেরিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বাদারু আবুবকর পদত্যাগ করেছেন। সোমবার রাষ্ট্রপতির দপ্তর থেকে জানানো হয়, স্বাস্থ্যগত কারণে তিনি তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছাড়ছেন।

রাষ্ট্রপতির মুখপাত্র বায়ো ওনানুগা জানান, প্রেসিডেন্ট বোলা টিনুবুর ঘোষিত জাতীয় নিরাপত্তা জরুরি পরিস্থিতির মধ্যেই এই পদত্যাগের খবর এসছে।

ডয়চে ভেলে’ এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাইজেরিয়ায় সশস্ত্র ডাকাত ও অপহরণচক্রের তৎপরতা ব্যাপকভাবে বেড়েছে। কোগি রাজ্যের একটি গির্জা থেকে যাজকসহ অন্তত এক ডজন মানুষ অপহৃত হয়েছে।

অন্যদিকে সোকোটো রাজ্যে প্রায় ৩০ নারীসহ বিভিন্ন অঞ্চল থেকে মোট প্রায় ৪৯০ জনকে অপহরণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ছিল নাইজার রাজ্যের একটি ক্যাথলিক বোর্ডিং স্কুল থেকে ৩১৫ জন অপহরণ, যাদের বেশির ভাগই শিশু।

অপহরণের ঘটনার পর প্রেসিডেন্ট টিনুবু পুলিশ ও সামরিক বাহিনীতে ব্যাপক নিয়োগের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, নাইজেরিয়ার প্রত্যন্ত অঞ্চলে রাষ্ট্রীয় নিরাপত্তা নেই। যুক্তরাজ্য জানিয়েছে, ২২ কোটি মানুষের নিরাপত্তায় মাত্র ৩ লাখ ৭০ হাজার সদস্য কাজ করছেন, যাদের অনেকেই শুধু ধনী ব্যক্তিদের সুরক্ষায় নিয়োজিত।

কেন বারবার ছড়ায় কিম জং উনের মৃত্যুর গুজব

আগামীর জন্য যেভাবে প্রস্তুত হচ্ছে ইরানের ভবিষ্যৎ প্রজন্ম

টাইফুন চাম্পির প্রভাবে স্থবির তাইওয়ান, বাতিল শত শত ফ্লাইট

সৌদির ২ বিমানবন্দর ভ্রমণে কানাডার সতর্কতা

ইরানে সরকার উৎখাতের অঙ্গীকার নেতানিয়াহুর, সফল হতে পারবে কি

উত্তাল তিউনিসিয়া, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ

সৌদি যুবরাজের সামনে কী চ্যালেঞ্জ, কী সম্ভাবনা

রাশিয়াকে কখনোই হারাতে পারবে না ইউরোপ

ট্রাম্পের হুমকির মধ্যেই ইউরোপের শীর্ষ মানবাধিকার পুরস্কার পেল আইসিসি

সৌদি আরবে ভ্রমণ না করতে নাগরিকদের কড়া সতর্কতা ইতালির