হোম > বিশ্ব

ধনকুবের বেজোসের বিলাসবহুল বিয়ে: ভেনিসে তারকাদের মেলা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

বিশ্বের শীর্ষ ধনীদের একজন, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও মার্কিন সাংবাদিক লরেন সানচেজের স্বপ্নময় বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে ইতালির বিখ্যাত পর্যটন শহর ভেনিসে। তিন দিনব্যাপী এই বিয়ের জমকালো আয়োজনে হাজির হয়েছেন বিশ্বের নানা প্রান্তের তারকা, রাজপরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা।

গতকাল বৃহস্পতিবার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে শুরু হয়েছে বিয়ের উৎসব। ইতোমধ্যে ভেনিসে পৌঁছেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটিশ অভিনেতা অরল্যান্ডো ব্লুম, জর্ডানের রানি রানিয়া, মার্কিন টেলিভিশন উপস্থাপিকা অপরাহ উইনফ্রে, কিম কার্দাশিয়ান ও ক্রিস জেনার।

এছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনার মঙ্গলবারই ভেনিসে এসে পৌঁছেছেন। তারা শহরের নানা ঐতিহাসিক স্থাপনায় ঘোরাঘুরি ও কেনাকাটা করে সময় কাটিয়েছেন।

জানা গেছে, এই বিয়েতে মোট খরচ হতে পারে আনুমানিক ৫ কোটি মার্কিন ডলার। বুধবার হেলিকপ্টারে করে ভেনিসে পৌঁছান বেজোস (৬১) ও সানচেজ (৫৫)। তারা উঠেছেন ভেনিসের বিখ্যাত বিলাসবহুল আমান হোটেলের একটি স্যুইটে, যেখান থেকে দেখা যায় মনোমুগ্ধকর গ্র্যান্ড ক্যানেল। এই কক্ষের এক রাতের ভাড়া প্রায় ৪ হাজার ৬৮৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৮৫ হাজার টাকা।

আজ শুক্রবার, সান জর্জিও ম্যাজিওরে দ্বীপে সম্পন্ন হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। আগামীকাল শনিবার, আর্সেনালে এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে বিবাহোত্তর অনুষ্ঠান।

বিশ্বজুড়ে নজর কাড়া এই বিলাসবহুল বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে আলোচনা। অনেকেই একে ‘২০২৫ সালের সবচেয়ে আকর্ষণীয় সেলিব্রিটি বিয়ে’ হিসেবে বিবেচনা করছেন।

সূত্র: রয়টার্স

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান