হোম > বিশ্ব

কিশোরকে গুলি করে হত্যার পর ট্যাঙ্ক চাপা দিল ইসরায়েলি বাহিনী

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত।

যুদ্ধবিরতির মধ্যেই গাজায় নৃশংসতা ছাড়িয়ে যাচ্ছে ইসরাইল। গাজার মধ্যাঞ্চলে এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করার পর ট্যাঙ্ক দিয়ে চাপা দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী।

মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাবালিয়া শরণার্থী শিবিরের ১৬ বছর বয়সী জাহের নাসের শামিয়াকে প্রথমে গুলি করা হয়। এরপর একটি ইসরায়েলি ট্যাঙ্ক এসে লাশটিকে পিষে ফেলে। এর ফলে, তার দেহ দুই টুকরো হয়ে যায়।

অন্যদিকে, গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের ভেতরে একটি গণকবর পাওয়ার খবর নিশ্চিত করেছে মেডিকেল সূত্র। গণকবর থেকে এখন পর্যন্ত ৩০টি লাশ উদ্ধার করা হয়েছে। অনুমান করা হচ্ছে, ইসরাইলের সামরিক অভিযানের সময় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে এখানে গণকবর দেওয়া হয়েছিল।

বুধবার এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, ২০২৫ সালের ১১ অক্টোবর ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত ৩৭৯ জন ফিলিস্তিনি নিহত, ৯৯২ জন আহত এবং ৬২৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শুভেন্দু সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়াল কৃষকরা

পশ্চিমবঙ্গকে পাকিস্তানে যুক্ত করার চেষ্টা হচ্ছিল : মোদি

ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধে ইসরাইলের নির্দেশ

কোটি টাকায় ভারতে শিশু বেচাকেনা

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ