হোম > বিশ্ব

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান নিহত

আতিকুর রহমান নগরী

লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ (বামে) এবং তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের। ছবি : সংগৃহীত

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে বলে নিশ্চিত করেছেন লিবিয়ার প্রধানমন্ত্রী।

তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ছেড়ে আসা ফ্যালকন-৫০ মডেলের বিমানে লিবিয়ার সেনাপ্রধান আল-হাদ্দাদ ছাড়াও আরো চারজন ছিলেন। খবর বিবিসির।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ারলিকায়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, আঙ্কারা এসেনবোয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ১২ মিনিটে বিমানটি ত্রিপোলির উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের ৪২ মিনিট পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে ত্রিপোলিগামী বিমানটি জরুরি অবতরণের অনুরোধ জানিয়েছিল।

লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ তুরস্কের সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। সাক্ষাতের পর দেশে ফেরার পথে বিমান দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

প্রক্সিদের দিয়ে ‘দ্বিমুখী খেলা’ খেলছে ইরান, শঙ্কিত উপসাগরীয় দেশগুলো

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক