হোম > বিশ্ব

মাদুরোর সঙ্গে ফোনালাপের বিষয়ে যা বললেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপের কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কথোপকথনের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

রোববার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফিরে আসার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। উত্তর হল হ্যাঁ।’

ফোনালাপের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি তা বলতে পারব না। আলাপ ভালো হয়েছে না খারাপ হয়েছে, কিছুই বলব না।’

নিউইয়র্ক টাইমস গত শুক্রবার এক প্রতিবেদনে জানায়, দুই নেতা গত সপ্তাহে ফোনে কথা বলেছেন এবং তারা সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, ‘আমরা ভেনেজুয়েলাকে খুব একটা বন্ধুত্বপূর্ণ দেশ বলে মনে করি না। তারা লাখ লাখ মানুষ পাঠিয়েছে। এদেরমধ্যে অনেককেই আমাদের দেশে থাকদে দেয়া উচিত নয়। জেল থেকে, গ্যাং থেকে, মাদক ব্যবসায়ীদের মধ্য থেকে যুক্তরাষ্ট্রে লোকজন এসেছে।’

ভেনেজুয়েলার আকাশসীমা নিয়ে তার সাম্প্রতিক সতর্কবার্তা কি কোনো আসন্ন বিমান হামলার ইঙ্গিত কিনা— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এ থেকে কিছু অনুমান করবেন না।’

ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করলেন ট্রাম্প।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো