হোম > বিশ্ব

সংঘাত অব্যাহত, থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত অব্যাহত রয়েছে। গত রাতভর সীমান্তবর্তী প্রদেশগুলোতে গোলা ও বোমাবর্ষণের ঘটনা ঘটেছে। কম্বোডিয়ায় নতুন করে হামলা চালিয়েছে থাই সেনাবাহিনী। তাদের দাবি, নিজেদের ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য লড়াই করছে তারা। এদিকে, থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে কম্বোডিয়া।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, সীমান্ত সংঘাত বন্ধ করতে সম্মত হয়েছে দুই দেশ। তবে তার এ দাবি সত্ত্বেও হামলা বন্ধের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

ঔপনিবেশিক যুগের ৮০০ কিলোমিটার ভাগ করা সীমান্তের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘস্থায়ী বিরোধের জেরে এই সংঘাতের সূত্রপাত। নতুন করে শুরু হওয়া লড়াইয়ে কমপক্ষে ২৫ জন সেনা ও বেসামরিক মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে উভয় পক্ষের সাত লাখের বেশি মানুষ।

থাই সামরিক বাহিনী সুরিন প্রদেশের তা খোয়াই এলাকায় বিক্ষিপ্ত সংঘর্ষের কথা জানিয়েছে, যার মধ্যে রয়েছে গুলি বিনিময় ও ড্রোন হামলা।

কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাইল্যান্ডের সঙ্গে থাকা সকল সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে। যার ফলে অভিবাসী শ্রমিকরা আটকা পড়েছেন। পরবর্তী নোটিশ দেয়ার আগ পর্যন্ত ক্রসিং বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে, থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছিলেন, কম্বোডিয়া তার সকল বাহিনী প্রত্যাহার এবং ল্যান্ডমাইন অপসারণের পরেই কেবল যুদ্ধবিরতি সম্ভব হবে।

সূত্র: আল জাজিরা/বিবিসি

আরএ

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত