হোম > বিশ্ব

ট্রাম্পের বিরুদ্ধে ২২ অঙ্গরাজ্যে মামলা

জন্মসূত্রে নাগরিকত্ব

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ২২টি অঙ্গরাজ্যে মামলা হয়েছে। দেশটিতে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে স্বাক্ষর করায় এই মামলা করা হয়। মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার শীর্ষ আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) রব বন্টা উত্তরপূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতে এ আদেশের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন। সেই আবেদনে স্বাক্ষর করেছেন ওই অঙ্গরাজ্যগুলোর অ্যাটর্নি জেনারেলরা।

অ্যাটর্নি জেনারেল বলেন, প্রেসিডেন্ট জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলবিষয়ক যে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, তা অশোভন, অমার্জিত এবং পুরোপুরি অসাংবিধানিক। এই আদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে খাপ খায় না। এই আদেশ জারির মাধ্যমে প্রেসিডেন্ট তার ক্ষমতার বড় ধরনের অপব্যবহার করেছেন এবং এজন্য আমরা তাকে জবাবদিহিতার আওতায় আনব। যত শিগগির সম্ভব- এ আদেশ আটকে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং মামলা যতদিন চলবে, ততদিন যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশুদের অধিকার যেন কেড়ে না নেওয়া হয়।

গত সোমবার ট্রাম্পা প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প, তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশও ছিল।

ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যদি অবৈধ অভিবাসীর সন্তান জন্ম নেয়, তাহলে সেই শিশুরা আর মার্কিন নাগরিক হবেন না। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।

ওই ২২টি অঙ্গরাজ্যে বাইডেনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি শক্তিশালী। সূত্র : এএফপি ও এনডিটিভি

‘ইরানের পারমাণবিক শিল্প বিশ্বমানের’

এআই বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত নয় বিশ্ব: বিল গেটস

নেপালে প্রাণহানি ২৮৯, নিখোঁজ ৮০০ বিদেশিসহ ১৫০০

নতুন বাধার মুখে ভারতের পারমাণবিক বিদ্যুৎ পরিকল্পনা

নেপালে ভূমিধসে তৈরি হয়েছে নতুন হ্রদ, ফের বড় বিপর্যয়ের শঙ্কা

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যার নেপথ্য কারণ, যা জানালেন বিজ্ঞানীরা

পুরোনো জাহাজ নিয়ে দ্বন্দ্বে জড়ালেন নেতানিয়াহু ও তার নিরাপত্তামন্ত্রী বেন গভির

মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

নেপালে আবারও আকস্মিক বন্যার শঙ্কা

ভারতের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত