হোম > বিশ্ব

ক্ষমতাধররা যা খুশি তাই করতে পারেন না: সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো যা খুশি তাই করতে পারবে— এমন ধারণা প্রত্যাখ্যান করেছে সুইডেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনগার্ড বলেছেন, তিনি এমন একটি বিশ্বব্যবস্থার তীব্র বিরোধী, যেখানে বৃহৎ শক্তিগুলো তাদের ইচ্ছামতো কাজ করে। গ্রিনল্যান্ড অধিগ্রহণ করতে মার্কিন প্রেসিডেন্টের নতুন হুমকি এবং ভেনেজুয়েলায় সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

সুইডিশ রেডিও নিউজকে স্টেনগার্ড বলেন, ‘আমি এমন একটি বিশ্বে বাস করতে চাই না, যেখানে বৃহৎ শক্তিগুলো তাদের ইচ্ছামতো কাজ করে। এ কারণেই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড়ানো সুইডেনের জন্য গুরুত্বপূর্ণ।’

গ্রিনল্যান্ড অধিগ্রহণ সম্পর্কে ওয়াশিংটনের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এটা উদ্বেগজনক। তিনি জোর দিয়ে বলেন, দ্বীপটি বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ড ডেনমার্কের মধ্যে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।

স্টেনগার্ড আরো বলেন, সুইডেন সরকার বিশ্বাস করে, ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের কথা উল্লেখ করেন তিনি, যেখানে ডেনমার্ক জানায়, যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো একটি বিপজ্জনক নজির।

গত শনিবার গভীর রাতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্র।

আরএ/এসআই

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স