হোম > বিশ্ব

সৌদি প্রতিনিধিদলকে আলে ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়ে কী বার্তা দিল ইরান

আমার দেশ অনলাইন

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিদেশি প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআন থেকে ভিন্ন ভিন্ন আয়াত তেলাওয়াত করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের প্রতিনিধিদলের জন্য সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত করা হয়, যা ঐতিহাসিক বদর যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে।

শুক্রবার আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সৌদি আরবের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেজি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিদেশি প্রতিনিধিদেরও পৃথক পৃথক কোরআনের আয়াত শোনানো হয়।

সুরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াতে বদর যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ রয়েছে, যেখানে ঈমানদার ও অবিশ্বাসীদের মধ্যকার সংঘর্ষ এবং আল্লাহর সাহায্যে মুমিনদের বিজয়ের কথা বর্ণনা করা হয়েছে।

অর্থ: তোমাদের জন্য সেই দুটি দলের মধ্যে একটি শিক্ষার নিদর্শন ছিল যারা (বদরে) পরস্পর যুদ্ধে লিপ্ত হয়েছিল। একটি দল আল্লাহ‌র পথে যুদ্ধ করছিল এবং অন্য দলটি ছিল কাফের। চোখের দেখায় লোকেরা দেখছিল, কাফেররা মু’মিনদের দ্বিগুণ। কিন্তু ফলাফল (প্রমাণ করলো যে) আল্লাহ‌ তার বিজয় ও সাহায্য দিয়ে যাকে ইচ্ছা সহায়তা দান করেছেন। অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের জন্য এর মধ্যে বড়ই শিক্ষণীয় বিষয় রয়েছে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রতিনিধিদলের সামনে এই নির্দিষ্ট আয়াত তেলাওয়াতের মাধ্যমে ইরান সম্ভবত একটি প্রতীকী বার্তা দেওয়ার চেষ্টা করেছে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই আয়াত নির্বাচনের পেছনে কূটনৈতিক তাৎপর্য খুঁজছেন, যদিও বিষয়টি নিয়ে দুই দেশের পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

চীনের ৩, ১১ বিমানবাহী রণতরি থাকা সত্ত্বেও সংকটে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের