হোম > বিশ্ব

৪ কিলোমিটার উচ্চতায় অগ্ন্যুৎপাতের ছাই, ইতালিতে রেড অ্যালার্ট জারি

আনাদোলু এজেন্সি

ছবি: এপি

ইতালির সিসিলি দ্বীপে আবারও সক্রিয় হয়ে উঠেছে মাউন্ট এতনা আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের ফলে প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় উঠে যায় ছাইয়ের কুণ্ডলী।

এ ঘটনায় শনিবার সিসিলির কাতানিয়া বিমানবন্দরে সব আগমনকারী ফ্লাইট স্থগিত করা হয়।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এ তথ্য জানিয়েছে।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুর খবরে বলা হয়, অগ্ন্যুৎপাতের কারণে বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে আকাশসীমার সি-১ সেক্টরও। ফলে কাতানিয়া বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়ন—দুই ক্ষেত্রেই বিধিনিষেধ আরোপ করা হয়।

কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয় ছাইয়ের কারণে ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়। এর আগে প্রতি ঘণ্টায় ১২টি ফ্লাইট অবতরণের অনুমতি থাকলেও তা কমিয়ে চারটিতে নামিয়ে আনা হয়।

ফ্লাইট পুরোপুরি স্থগিত করার আগে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়। এর মধ্যে পাঁচটি ফ্লাইট পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসোর দিকে পাঠানো হয়। ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

এএম

চার বছর পর বৈঠকে জার্মানি-রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ভারতের উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টি-বজ্রসহ ঝড়, নিহত ১০

ইরাকে আবার ডলার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

‘যুদ্ধ শেষ হলেও ট্রাম্প-নেতানিয়াহুকে শাস্তি দেবে ইরান’

নেপালে বন্যায় নিহত বেড়ে ১৪৫৩, এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও বিকল্প পরিকল্পনা নেই ট্রাম্পের

শত্রুর জন্য অপেক্ষা করছে নতুন চমক: ইরান

ভারত মহাসাগরে থাকা মার্কিন জাহাজে হামলার হুমকি ইরানের

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত

ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ায় তুরস্কসহ চার দেশকে ধন্যবাদ দিল যুক্তরাষ্ট্র