হরমুজ প্রণালিতে একটি মার্কিন চালকবিহীন নজরদারি নৌযানে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।
এক বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, নৌযানটির নাম ‘সিলড্রোন’ এবং এর হাল নম্বর ৫৮৩৮। এটি মার্কিন চালকবিহীন নজরদারি নৌযান বলে দাবি করেছে ইরানি বাহিনী।
তবে হামলায় কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, নৌযানটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা ঘটনাটি ঠিক কখন ঘটেছে—এসব বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
ইরানি বাহিনী আরো জানায়, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং অঞ্চলটি তাদের ‘গোয়েন্দা নজরদারি ও স্মার্ট নিয়ন্ত্রণের’ আওতায় রয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, ‘যেকোনো বৈরী তৎপরতাকে লক্ষ্যবস্তু করা হবে।’
ইরানের এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।
হরমুজ প্রণালি ও ওমান উপসাগরকে ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামুদ্রিক উত্তেজনা বাড়ার মধ্যেই সর্বশেষ এই ঘটনার দাবি করা হলো।
এছাড়া, ওমানের উপকূলের কাছে দুটি জাহাজে চারটি অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। এতে একটি জাহাজে আগুন ধরে যায় বলে বৃহস্পতিবার জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) কেন্দ্র।
ইউকেএমটিও জানায়, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে তারা ঘটনাটির খবর পায়। এতে বলা হয়৭ দশমিক ৪ কিলোমিটার) পশ্চিমে দুটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: আনাদোলু
আরএ