হোম > বিশ্ব

শান্তি আলোচনা ব্যর্থ, পাকিস্তানকে দায়ী করছে আফগানিস্তান

আতিকুর রহমান নগরী

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। ছবি: সংগৃহীত

তুরস্কে অনুষ্ঠিত সবশেষ শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়েছে। এই ব্যর্থতার জন্য পাকিস্তানের ‘দায়িত্বহীন ও অসহযোগিতামূলক’ আচরণকে দায়ী করেছে আফগানিস্তান সরকার। খবর আল জাজিরার।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আলোচনার সময় পাকিস্তান তাদের নিরাপত্তার পুরো দায় আফগান সরকারের ওপর চাপাতে চেয়েছে। অথচ তারা আফগানিস্তানের নিরাপত্তা বা নিজেদের নিরাপত্তার দায় নিতে কোনো আগ্রহ দেখায়নি।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তানি প্রতিনিধিদলের দায়িত্বহীন ও অসহযোগিতামূলক মনোভাবের কারণে আলোচনায় ফলপ্রসু হয়নি।’

পাকিস্তান এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তবে, এক দিন আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইঙ্গিত দিয়েছিলেন, আলোচনা ভেস্তে যেতে পারে।
তিনি বলেন, সন্ত্রাস দমনে প্রতিশ্রুতি রক্ষা করতে হবে আফগানিস্তানকে, ‘যা তারা এখনো করতে পারেনি।’

তিনি আরো বলেন, ‘পাকিস্তান তার জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।’

দুই দেশের প্রতিনিধিরা বৃহস্পতিবার ইস্তাম্বুলে বৈঠকে বসেন। উদ্দেশ্য ছিল ১৯ অক্টোবর কাতারে হওয়া যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত করা। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই উদ্যোগ নেয়া হয়।

আরএ

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি